
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনলাইন গণমাধ্যম “খোলা বার্তা”র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার ভুইয়াগাতি এলাকায় প্রতিষ্ঠানটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ও সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী এরশাদ আলী। সঞ্চালনা করেন সম্পাদক ও প্রকাশক একরামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাহী সাইদুল ইসলাম আবির “খোলা বার্তা”র পথচলা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুল, উপজেলা বিএনপির মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক মফিজ, খোলা বার্তার উপদেষ্টা ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক আশরাফ আলী, দৈনিক নয়া দিগন্তের রায়গঞ্জ প্রতিনিধি ও স্বদেশের খবরের সম্পাদক সোহেল রানা, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম হিরো, ডেল্টা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম খান, দৈনিক শ্যামল বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন, দৈনিক ভোরের পাতার সলঙ্গা প্রতিনিধি রুবেল সরকার, চ্যানেল ৬-এর বার্তা সম্পাদক সুরুনজিৎ সরকার, ভোরের দর্পণ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি পারভেজ সরকার এবং দৈনিক দৃশ্য স্পট পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ লিমনসহ আরও অনেকে।
এ সময় রায়গঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পাশাপাশি “খোলা বার্তা” অনলাইন গণমাধ্যমের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই “খোলা বার্তা” স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথিরা। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Reporter Name 
















