Dhaka ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

কাজিপুরে সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১২ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বয়ড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ দিপু বিদ্যালয়সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ জুন একটি অনলাইন ফেসবুক পেজে ‘স্কুলে মাত্র ২ জন ছাত্র’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে বিদ্যালয়ের প্রকৃত পরিস্থিতি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে তিনি দাবি করেন।

প্রধান শিক্ষক বলেন, নদীভাঙনপ্রবণ এলাকার বিদ্যালয় হওয়ায় এমনিতেই শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম। ঘটনার দিন দুপুর আনুমানিক ১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে সহকারী শিক্ষকের অনুমতি নিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন। পরে তিনি জানতে পারেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে এক শিক্ষার্থী বাড়ি চলে যায়। ওই শিক্ষার্থীর সঙ্গে আরও কয়েকজন সহপাঠী বিদ্যালয় ত্যাগ করায় সাময়িকভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়।

তিনি আরও বলেন, ঠিক ওই সময় সাংবাদিকরা বিদ্যালয়ে গিয়ে ভিডিও ধারণ করেন। সাময়িক পরিস্থিতিকে কেন্দ্র করে বিদ্যালয় সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। বিদ্যালয়ের সার্বিক বাস্তব চিত্র তুলে ধরে বিভ্রান্তি দূর করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

কাজিপুরে সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

Update Time : ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬