Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় নেতৃত্বে সার্কেল এসপি সাইফুল ইসলাম খান

পারভেজ সরকার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক পদক্ষেপের কারণে আলোচনায় রয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। স্থানীয়দের দাবি, গত কয়েক মাসে কিশোর গ্যাং, মাদক কারবার, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের সক্রিয় অবস্থানের ফলে এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

রায়গঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। এর ফলে অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি হয়েছে। একই সঙ্গে অপরাধ সংঘটনের সুযোগও অনেকাংশে সীমিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজও করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সুজন শেখ বলেন, আগের তুলনায় এখন এলাকায় পুলিশের উপস্থিতি বেশি দেখা যায়। বিভিন্ন অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যেও আস্থা বেড়েছে। ব্যবসায়ী রুবেল সরকার বলেন, বাজার এলাকায় পুলিশি নজরদারি বাড়ায় ব্যবসায়ীরা স্বস্তিতে আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিকভাবে পরিচালনা করা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতন ভূমিকা, শিক্ষকদের নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকলে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে। আমরা জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই।

পুলিশের একাধিক সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলের মতে, অপরাধ দমনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগগুলোও ইতিবাচক ফল দিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে রায়গঞ্জে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

রায়গঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় নেতৃত্বে সার্কেল এসপি সাইফুল ইসলাম খান

Update Time : ০৪:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬