Dhaka ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৬৭ Time View

মান্নান,বেলকুচি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বেলকুচি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বেলকুচি সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ, সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ এবং সদস্য সচিব আসাদুজ্জামান লাবণ। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

বেলকুচিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

Update Time : ০২:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬