Dhaka ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার সিরাজগঞ্জে গুডনেইবারস পার্টনার স্কুল শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চৌহালীর খুকনী রহমতখোলা থেকে নিখোঁজ দুই শিশু, এখনও মেলেনি কোনো সন্ধান বেলকুচিতে প্রসেস মিলের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা,পরিবেশ দূষণের অপরাধে অর্থদণ্ড সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা পাবনায় এক হাজার ৬০০ জনের বেশি সমকামী চিহৃিত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত তাড়াশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাড়াশে রাতের আঁধারে পুকুরের মাছ আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে শিক্ষিকার আবেদন সিরাজগঞ্জের আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭ Time View

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর বিশেষ অভিযানে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব-১২ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান (৩০)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার চালানটি সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব-১২ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

সিরাজগঞ্জে র‌্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১,৫৯০ পিস ইয়াবা

Update Time : ০৯:১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬