Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা 

লুৎফর রহমান তাড়াশ 

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে দুটি বসত বাড়িসহ ৭টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাড়াশ পৌর সদরে সুজন মালের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাড়াশ পৌর সদরে সুজন মালের বাড়িতে হঠাৎ করে দেখে তাদের ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি বসত বাড়িসহ ৭টি অফিসের প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ স্কুল শিক্ষক সুজন মাল জানান, তাঁর বসত ঘরসহ ভাড়া ৭টি অফিস ও একটি বসত ঘরের মালামাল পুড়ে গেছে। তার ঘরে থাকা স্বর্ণ-অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেকটি ভাড়া দেওয়া ঘরে স্বর্ণ-অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ভাড়া দেওয়া আরএফএলের গোডাউন ঘরে মজুদকৃত মালামাল পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা। পাঞ্জারী প্রকাশনীর ঘরে থাকা আসবাবপত্রসহ বই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা।

অপর দিকে দৈনিক সমকাল তাড়াশ প্রতিনিধির ব্যক্তিগত অফিসের প্রায় ২ লাখ টাকার মূল্যবান বই, একটি কম্পিউটার, একটি এলইডি টিভি, ফাইল কেবিনেট, বুকসেল্ফ, আসবাবপত্র ও একই অফিসে থাকা আরটিভির প্রতিনিধি হাদিউল হৃদয়ের কেনন ৭০০ডি ডিএসলার একটি ক্যামেরা পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

এ প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ি থাকা আসবারপত্র ও মালা মাল আমরা উদ্ধার করতে পারিনি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।উল্লেখ্য, ঘটনার পর তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) ও তাড়াশ পৌর প্রশাসক এ. জেড. এম. নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

তাড়াশে আগুনে পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা 

Update Time : ১১:০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬