Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বনোয়ারী লাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৭৫ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী ও সুনামখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বিএনসিসি শিক্ষার্থীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুন্দর সমাজ গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এরপর বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার, সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, মোঃ রবিউল হাসান মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আবুল হাশেম ও আব্দুস ছালাম। এ সময় সহকারী প্রধান শিক্ষক প্রীতিশ কুমার কুন্ডু, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

বনোয়ারী লাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

Update Time : ০২:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬