Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ সিরাজগঞ্জের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি তমাল দুই দিনের রিমান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জুবায়েরের নেতৃত্বে র‍্যালি, উঠল ত্যাগীদের মূল্যায়নের দাবি
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জের চান্দাইকোনা কলেজে ছাত্রীকে হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের এক ছাত্রীকে শালীনতাহানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে কলেজ গেটসংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সিমাবাড়ি ইউনিয়নের বেটখৈর এলাকার ব্যবসায়ী শামীম বিশ্বাস, মোছা. লাইলী বেগম, অভিভাবক শাহজাহান ও তৌহিদুল ইসলাম বাবুসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কোনো শিক্ষার্থী যাতে হয়রানি বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার না হন, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শাহিন শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তাকে গ্রেপ্তার এবং কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্যাম্পাসে হয়রানি ও ব্ল্যাকমেইলিংমুক্ত নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এ সময় অংশগ্রহণকারীরা অভিযোগটির দ্রুত নিষ্পত্তিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহিন শেখের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

রায়গঞ্জের চান্দাইকোনা কলেজে ছাত্রীকে হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মানববন্ধন

Update Time : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬