Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com
এ আই টুল্সে নির্মিত ভিডিও

আল- আকসা মসজিদ ধ্বংসের ভিডিও ভাইরাল।।  তীব্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে 

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ২৪৩ Time View
আন্তর্জাতিক ডেস্ক :

মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কেবলা আল-আকসা মসজিদ নিয়ে একেরপর এক ষড়যন্ত্র করেই চলছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদটি ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নিমার্ণ করতে চান। এরই পরিকল্পনা হিসেবে এআই দিয়ে বানানো আল-আকসা মসজিদ ধ্বংসের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারা।

চরমপন্থী বসতি স্থাপনকারীদের পক্ষে থাকা কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এআই-দিয়ে বানানো ভিডিও ক্লিপ শেয়ার করেছে। তাতে দেখা যায়, আল-আকসা মসজিদ আগুনে জ্বলছে এবং পরে সেই স্থানে থার্ড টেম্পল প্রতিস্থাপন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পর কট্টর ডানপন্থী ইসরাইলিদের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওটিকে নিন্দা করে বলেছে, এটি “দখলকৃত জেরুজালেমে খ্রিষ্টান ও ইসলাম ধর্মীয় স্থানগুলোর ওপর হামলা বাড়ানোর জন্য উসকানি।
তারা আরও বলে, আন্তর্জাতিক সম্প্রদায় গাজার ওপর ইসরাইলি গণহত্যামূলক আগ্রাসনের জবাব দিতে ব্যর্থ হওয়ায়, ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার এখন আরও বেপরোয়া হয়ে তাদের বিস্তারণবাদী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
জেরুজালেমে ইসলামী ও খ্রিষ্টান ধর্মীয় স্থানগুলোর অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকারী জর্ডান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একযোগে এই ভিডিওর নিন্দা করেছে। তারা একে ইসরাইলি বসতি স্থাপনকারীদের চরমপন্থী ও বর্ণবাদী উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই অগ্রহণযোগ্য উস্কানির বিরুদ্ধে জর্ডান কঠোর বিরোধিতা ও তীব্র নিন্দা জানায়, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের উস্কানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
কাতারও এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছে, এই ধরনের উস্কানি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়াতে পারে।
ভিডিওটি শেয়ার করা হয়েছে এমন এক সময়ে, যখন চরমপন্থী বসতি স্থাপনকারীরা মাটিতে নানা উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
গত কয়েক দিনে শত শত কট্টরপন্থী ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে একাধিকবার ঢুকে পড়েছে, এবং এ সময় তারা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সহায়তাও পেয়েছে।
দশকের পর দশক ধরে চালু থাকা একটি চুক্তি অনুযায়ী, কেবল মুসলিমদেরই সেখানে ইবাদত করার অনুমতি রয়েছে। কিন্তু ২০২২ সালে নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর ডানপন্থী সরকার গঠনের পর থেকে তারা বারবার এই সংবেদনশীল স্থিতাবস্থাকে লঙ্ঘন করছে।
উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে শহরটিকে সংযুক্ত করে নেয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

এ আই টুল্সে নির্মিত ভিডিও

আল- আকসা মসজিদ ধ্বংসের ভিডিও ভাইরাল।।  তীব্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে 

Update Time : ০৩:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫