Dhaka ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ডিপিএল আম্পায়ার গাজী সোহেল অসুস্থ্যহয়ে হাসপাতালে

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২৭৪ Time View

ক্রীড়া প্রতিবেদক :

একের পর এক শারীরিক অসুস্থতার ঘটনা যেন চিন্তার ভাঁজ ফেলছে ডিপিএল আয়োজকদের কপালে। ক’দিন আগেই মাঠে হঠাৎ অসুস্থ হন তামিম ইকবাল। এবার একই রকম পরিস্থিতির শিকার হলেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল।

বিকেএসপি’র ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল গাজী সোহেলের। তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবি’র এক কর্মকর্তা, যিনি ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন, তিনি নিশ্চিত করেন যে, আম্পায়ার সোহেল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই শরীরে অস্বস্তি শুরু হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য বিকেএসপি’র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিপিএল’র সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল জানান, সোহেলের রক্তচাপ বেশ বেড়ে গিয়েছিল এবং পালস রেটও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। যদিও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত, তবে তাকে বিশ্রামে রাখা হয়েছে। ম্যাচটি এখন রিজার্ভ আম্পায়ারের তত্ত্বাবধানে চলছে। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন অসুস্থতা ক্রিকেট অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া, চাপ কিংবা অন্যান্য কারণ-সব কিছু এখন আলোচনার কেন্দ্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

ডিপিএল আম্পায়ার গাজী সোহেল অসুস্থ্যহয়ে হাসপাতালে

Update Time : ০২:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫