Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৩৯৫ Time View

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ৮০ শতাংশ ভোট গণনার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই)।

সোমবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘোষিত ফলাফলে দেখা গেছে, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা হবে জানিয়েছে দলগুলো।

সিএনই প্রধান এলভিস আমোরোসো নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য সবপক্ষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোট শেষে আমরা প্রত্যাশা করছি প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা হবে। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
কয়েক সপ্তাহের জোর প্রচারণা শেষ হয় গত শুক্রবার (২৬ জুলাই)। দুদিন পর রোববার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ১১ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য এই নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ ছিল। ১১ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। জয়ী হওয়ায় তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

ভোটের আগে অবশ্য বিভিন্ন জরিপে বলা হয়েছিল, গঞ্জালেজের চেয়ে অনেক পিছিয়ে আছেন মাদুরো। কিন্তু এখন দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ প্রকাশিত ফলাফল বলছে, নির্বাচনে মাদুরো জয়ী হয়েছেন।

সমাজতান্ত্রিক নেতা মাদুরোর বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের গ্রেফতার করার অভিযোগও রয়েছে। নানা বাধা সত্ত্বেও দেশটির বিরোধী দল শক্তিশালী অবস্থানে রয়েছে, যার নেপথ্যে দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো।

জ্বালাময়ী বক্তব্যের জন্য সাংবাদিক ও বিশ্লেষকরা মারিয়াকে ভেনিজুয়েলার ‘আয়রন লেডি’ বলতে শুরু করেছেন। মারিয়া প্রেসিডেন্ট প্রার্থী মাদুরোর প্রতিদ্বন্দ্বী না হলেও প্রধান বিরোধী দলের প্রতি গণজোয়ার সৃষ্টির পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। তিনি অর্থনীতিকে পুনরুজ্জীবিত এবং অভিবাসনে বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনরায় একত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

Update Time : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪