Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩০

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ৪১৪ Time View

বার্তাকক্ষ:

গাজার দেইর আল বালাহ শহরের একটি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।শনিবার ( ২৭ জুলাই) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, দেইর আল বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরাইলের বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

এদিকে, এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, তারা গাজার খাদিজা স্কুলের ভেতর হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলাটি চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয় স্কুলটি হামাসের ঘাঁটি ও অস্ত্রের ভাণ্ডার হিসাবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া সেখান থেকেই ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হত বলেও জানায় ইসরাইল। স্কুলটিতে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়েছিল বলেও বিবৃতিতে বলা হয়।

এর আগে আল-বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরের একটি বাড়িতে আরেকটি হামলায় চারজন নিহত হন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩০

Update Time : ০২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪