Dhaka ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শ্রীলংকাকে ২৫৫ রানে অলআউট করল টাইগাররা

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ৫৭৮ Time View

খেলা ডেস্ক:

জানিত লিয়ানাগে (৬৭) ও কুশাল মেন্ডিসের (৫৯) জোড়া ফিফটিতে ২৫৫ রানে অলআউট শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেতে হলে স্বাগতিক বাংলাদেশ দলকে ২৫৬ রান করতে হবে।

বুধবার চট্টচগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করছে শ্রীলংকা।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৯.৫ ওভারে স্কোর বোর্ডে ৭১ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও আবিস্কা ফার্নান্দো।

এরপর তরুণ পেসার তানজিদ হাসান সাকিবের গতির মুখে পড়ে মাত্র ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। ৩৩ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন আবিস্কা ফার্নান্দো।

২৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৬ রান করে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ৫ বলে মাত্র ৩ রান করে তানজিদ হাসান সাকিবের তৃতীয় শিকারে পরিনত হন সাদিরাসামারাবিক্রমা।

দলীয় ৮৪ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরেন কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেটে তারা ৭৩ বলে ৪৪ রানের জুটি গড়েন। দলীয় ১২৮ রানে আসালাঙ্কাকে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার আগে ৩৭ বলে দুই বাউন্ডারিতে ১৮ রান করেন তিনি।

চার উইকেটে ১৯৭ রান করে বড় সংগ্রহের পথেই ছিল শ্রীলংকা। দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক কুশাল মেন্ডিস। খেলার এমন অবস্থায় শ্রীলংকাকে কোণঠাসা করে দেন তারকা পেসার তাসকিন আহমেদ। মাত্র ২৭ রানের ব্যবধানে তুলে নেন শ্রীলংকার ৩ উইকেট।

জানিত লিয়ানাগে উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন কুশাল মেন্ডিস, ওয়ানেন্দু হাসারাঙ্গা ও মাতিশা তিকসানা।

এই তিন ব্যাটসম্যানকে একের পর এক সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের প্রথম শিকারে পরিনত হওয়ার আগে ৭৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫৯ রান করেন শ্রীলংকার অধিনায়ক কুশাল মেন্ডিস। হাসারাঙ্গা ১৩ রান করলেও তিকসানাকে মাত্র ১ রানে ফেরান তাসকিন।

৫০ বলে দুই চার আর দুই ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নেন জানিত লিয়ানাগে। ফিফটির পর যোগ্য সঙ্গীর অভাবে নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। উইকেটের অন্য প্রানে ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় জানিতের রান তোলার গতি স্লোথ হয়ে যায়।

দলীয় ২৪৪ রানে শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৯ বলে তিন চার আর দুই ছক্কায় ৬৭ রান করেন লিয়ানাগে।

স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় ইনিংসের শেষ দিকে দলকে আর সেভাবে এগিয়ে নিতে পারেননি প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা।

বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিদ হাসান সাকিব ও তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

শ্রীলংকাকে ২৫৫ রানে অলআউট করল টাইগাররা

Update Time : ০১:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪