Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বেড়ায় জ্বালানি তেলের সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২৭১ Time View

শফিউল আযম, বিশেষ প্রতিনিধি :
পাবনার বেড়ায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনসহ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পাবনা জেলা প্রশাসক (ডিসি) ড. শাহেদ মোস্তফার নির্দেশনায় বেড়া পৌর এলাকার লিনজা পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লিনজা পেট্রোল পাম্পের রেজিস্টার যাচাই করে দেখা গেছে সোমবার সকাল থেকে সরকার নির্ধারিত ১০০ টাকা লিটার দরে প্রায় ৩ হাজার লিটার তেল সরবরাহ করা হয়েছে। এছাড়া বিকেলে প্রাপ্তিসাপেক্ষে আরও ৩ হাজার লিটার তেল সরবরাহ করার কথা রয়েছে। নিয়মিত তেল সরবরাহ থাকলেও একটি অসাধু চক্র ও কিছু ব্যক্তিবিশেষের অবৈধ মজুতের ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযানে প্রতীয়মান হয়।

অভিযান চলাকালে মোটরযানের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হয়। এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকা এবং গাড়িতে তেল থাকা সত্ত্বেও পুনরায় মজুতের উদ্দেশ্যে তেল সংগ্রহ করতে আসায় ৯ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর বিভিন্ন ধারায় তাদের মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সরকারি কোষাগারে জমা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, “জ্বালানি তেলের সংকটটি সম্পূর্ণ কৃত্রিমভাবে সৃষ্ট। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র ব্যতীত কাউকে তেল সরবরাহ করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও আহ্বান জানান, কেউ যেন অযাচিতভাবে তেল কিনে মজুত না করেন এবং কোনো অবৈধ মজুতের খবর পেলে প্রশাসনকে অবহিত করবেন।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার

বেড়ায় জ্বালানি তেলের সংকট: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

Update Time : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬