Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

  • Reporter Name
  • Update Time : ১১:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৭৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এবারের প্রতিপাদ্য ছিল “My Day, My Rights”, যা শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য বহন করে।

দুপুরে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডিপি ম্যানেজার মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: খাদিজা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজার (হেলথ) কে.এম আবুল ফাত্তাহ্, কো-অপারেটিভ চেয়ারপার্সন মুনজুয়ারা বেগমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার, মানসিক স্বাস্থ্য, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সুশিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা শিশুর ব্যক্তিত্ব বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সমন্বিত ভূমিকার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। প্রায় ৮০ জন শিশু ও ২০ জন অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে র‍্যালীটি উৎসবমুখর ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি শিশুদের অধিকার সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

রায়গঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

Update Time : ১১:০০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫