
স্টাফ রিপোর্টার :
জাতীয় ঐকমত্যের প্রতীক হিসেবে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রীয়াজসহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানে মোট ২৫টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে স্বাক্ষর করেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও পাঁচটি বামপন্থী দল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না। যদিও এর আগে তারা সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিল।
স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত দলগুলো
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা এই অনুষ্ঠানে যোগ দেননি।
স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া দল ও প্রতিনিধিরা
১. লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) — ড. রেদোয়ান আহমেদ ও ড. নেয়ামূল বশির
২. খেলাফত মজলিস — মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের
৩. রাষ্ট্র সংস্কার আন্দোলন — হাসনাত কাইয়ুম ও সৈয়দ হাসিবউদ্দীন হোসেন
৪. আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) — মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
৫. নাগরিক ঐক্য — মাহমুদুর রহমান মান্না ও শহীদুল্লাহ কায়সার
৬. জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) — ববি হাজ্জাজ ও মোমিনুল আমিন
৭. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ
৮. বাংলাদেশ খেলাফত মজলিস — মাওলানা ইউসুফ আশরাফ ও মাওলানা জালালুদ্দীন আহমদ
৯. বাংলাদেশ জামায়াতে ইসলামী — ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার
১০. গণসংহতি আন্দোলন — জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল
১১. জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) — শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও তানিয়া রব
১২. গণঅধিকার পরিষদ (জিওপি) — নুরুল হক নুর ও মো. রাশেদ খান
১৩. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি — সাইফুল হক ও বহ্নিশিখা জামালী
১৪. জাতীয়তাবাদী সমমনা জোট — ড. ফরিদুজ্জামান ফরহাদ ও খন্দকার লুৎফর রহমান
১৫. ১২ দলীয় জোট — শাহাদাত হোসেন সেলিম
১৬. ইসলামী আন্দোলন বাংলাদেশ — অধ্যাপক আশরাফ আলী আকন ও মাওলানা গাজী আতাউর রহমান
১৭. গণফোরাম — সুব্রত চৌধুরী ও ডা. মো. মিজানুর রহমান
১৮. জাকের পার্টি — শহীদুল ইসলাম ভুইয়া ও জহিরুল হাসান শেখ
১৯. জাতীয় গণফ্রন্ট — আমিনুল হক টিপু বিশ্বাস ও মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস
২০. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি — মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মাওলানা মুসা বিন ইযহার
২১. বাংলাদেশ লেবার পার্টি — ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও খন্দকার মিরাজুল ইসলাম
২২. ভাসানী জনশক্তি পার্টি — শেখ রফিকুল ইসলাম (বাবলু) ও ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম)
২৩. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ — মাওলানা আব্দুর রব ইউসুফী ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
২৪. ইসলামী ঐক্যজোট — মাওলানা আব্দুল কাদের ও মুফতী সাখাওয়াত হোসাইন রাজী
২৫. আমজনতার দল — কর্নেল মিয়া মশিউজ্জামান (অব.) ও মো. তারেক রহমান
এ ছাড়া শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম।
Reporter Name 


















