
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রামকান্তপুর ইউনিয়নের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘টাইফয়েড একটি গুরুতর ব্যাধি। সময়মতো প্রতিরোধ না করা হলে তা প্রাণঘাতী হতে পারে। জনগণের স্বাস্থ্যসুরক্ষায় সরকার এই টিকাদান কর্মসূচি চালু করেছে। এ টিকা আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং সম্পূর্ণ নিরাপদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার, সালথা থানার এসআই মো. রনি খালাসী, সহকারী শিক্ষক কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল হাসানসহ শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর।
Reporter Name 























