
সোহেল রানা:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মেনুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোকাদ্দেস হোসেন সোহান,উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবাইদুল খান প্যারিস,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৈয়ব আলী,সদস্য সচিব গোলাম মুক্তাদির,ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন,প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার সুফলভোগী মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Reporter Name 























