Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণের প্রতিশ্রুতি

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৩০৯ Time View

ব্যাবসা বানিজ্য 

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আরও ৪৫ মিলিয়ন ইউরোর অনুদান তহবিলও প্রদান করবে।

এসব প্রকল্পের লক্ষ্য হচ্ছে পরিবেশগত টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে অবদান রাখা, যা বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভার ফাঁকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকার খাতে ইআইবি’র চলমান সহায়তা সম্প্রসারণ এবং নতুন প্রকল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান ইআইবি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে একটি কাঠামো চুক্তির অধীনে কাজ করে আসছে। এ পর্যন্ত ইআইবি স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবহন ও যোগাযোগ খাতের  ৬টি চলমান প্রকল্পে প্রায় ৬৩৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।

যদিও ইআইবি’র মূল কার্যক্রম ইইউ সদস্য রাষ্ট্রসমূহে কেন্দ্রীভূত, প্রতিষ্ঠানটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ইইউ’র উন্নয়ন সহযোগিতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর অগ্রাধিকার ক্ষেত্রগুলো হলো- জলবায়ু, পরিবেশ, অবকাঠামো, এসএমই, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়ন।

বৈঠকে অর্থ উপদেষ্টা মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামোতে অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে এলডিসি উত্তরণ এবং মধ্যম আয়ের ফাঁদ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

তিনি ইইউ এবং এর প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়নের গতিপথে গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্রগুলোতে কম সুদে ঋণ  বা অনুদান প্রদানের আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর প্রতিনিধিদের সঙ্গেও একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। জেবিআইসি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে প্রকল্প অর্থায়ন, কৌশলগত অংশীদারত্ব এবং বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে ।

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অর্থায়নের মধ্যে রয়েছে ডিএপি-২ সার কারখানা (৭১৫.৬ মিলিয়ন মার্কিন ডলার, এখন সম্পূর্ণ পরিশোধিত), ঘোড়াশাল সার কারখানার যন্ত্রপাতি এবং মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্প (২৬৫ মিলিয়ন মার্কিন ডলার, এডিবি’র সঙ্গে যৌথ অর্থায়ন)।

এছাড়া বাংলাদেশ প্রতিনিধিদল এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং, ওপেক ফান্ডের ভাইস প্রেসিডেন্ট এবং দ্য এগ্রিকালচার ইনোভেশন মেকানিজম ফর স্কেল এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মাইকেল ক্রেমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে। 

এসব বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলো সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে বাংলাদেশের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ইউরো ফ্রেমওয়ার্ক ঋণের প্রতিশ্রুতি

Update Time : ০২:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫