Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com
সমুদ্র সৈকতে উপচে পড়ে ভীড়

সরকারি ৩ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৪০৭ Time View

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
শ্রমিক দিবস ও সরকারি ছুটিকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হওয়া টানা ৩ দিনের ছুটিতে হাজারো পর্যটক পরিবার-পরিজন, বন্ধু বা সহকর্মীদের সাথে ছুটে এসেছেন ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকতে।
হোটেল-মোটেল মালিক সমিতির সূত্রে জানা গেছে, কুয়াকাটার প্রায় ৮০ শতাংশ আবাসিক হোটেল, গেস্ট হাউজ ও কটেজে ইতোমধ্যে বুকিং সম্পন্ন হয়েছে। ফলে পর্যটনকেন্দ্রটি ঘিরে হোটেল ব্যবসায়ীদের পাশাপাশি খাবার হোটেল, রেস্টুরেন্ট, স্থানীয় দোকান ও রাখাইন হস্তশিল্প ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।
সৈকতে ঘুরে দেখা গেছে, পর্যটকরা নানা রকম আনন্দে মেতে উঠেছেন। কেউ দলবেঁধে নোনা পানিতে শরীর ভাসিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের সাথে খেলায় মগ্ন, কেউ ঘোড়ায় চড়ে কিংবা ওয়াটার বাইক, মোটরবাইকে করে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। আবার কেউবা সৈকতের বেঞ্চে বসে নিঃশব্দে উপভোগ করছেন ঢেউয়ের ছলাৎছল শব্দ।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে।
প্রতিবছর শ্রমিক দিবস ও অন্যান্য সরকারি ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের বাড়তি চাপ পড়ে। এবারের ভিড়ও প্রমাণ করছে, কুয়াকাটা এখন দেশের অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় পর্যটন গন্তব্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

সমুদ্র সৈকতে উপচে পড়ে ভীড়

সরকারি ৩ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

Update Time : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫