Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ভারতকে একহাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০৭ Time View

আন্তর্জাতিক ডেক্সঃ 

ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেয়ার অভিযোগে আবারওয় ইউএসএআইডি’র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেয়া হয়েছে, সেই প্রশ্নও রাখেন ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভি’র।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার! কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি। তাদের টাকার দরকার নেই।’
তবে ট্রাম্পের উল্লেখ করা ১৮ মিলিয়ন সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারণ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের মাধ্যমে মার্কিন সরকারের একটি পূর্ববর্তী প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল।
ট্রাম্প আরও বলেন, তারা (ভারত) আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয়। বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে একটি (ভারত)। আমরা কিছু বিক্রি করার চেষ্টা করি। তাদের ২০০ শতাংশ ট্যারিফ রয়েছে। এবং তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি।
তবে এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইউএসএআইডি’র অনুদান প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেয়া হয়েছিল। কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক।
জয়শঙ্কর আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিছু তথ্য প্রকাশ করেছেন এবং অবশ্যই তা উদ্বেগের। আমার মনে হয়, একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরির জন্য কিছু মানুষ সক্রিয় হয়ে উঠেছেন। একটি দেশের ক্ষমতাসীন সরকার হিসেবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সত্য ঘটনা প্রকাশ্যে আসবেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

ভারতকে একহাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট

Update Time : ০৪:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫