Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বাংলাদেশ পাকিস্তানের বানিজ্য শুরু।। শীঘ্রই পৌছবে ২৫ হাজার টন চাল

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯৩ Time View

প্রতিদিনের দিনকাল 

 ২৫ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে ছুটে আসছে পাকিস্তানি জাহাজ। এর মধ্যেদিয়ে বাংলদেশ ও পাকিস্তানের পুনরায় বানিজ্য শুরু। ১৯৭১ সালের পর এই প্রথম দু’দেশের সরকারি পর্যায়ের সরাসরি বানিজ্য।  গতকাল শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবার সরকার-অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)-এর মাধ্যমে সরবরাহ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল।

চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

বাংলাদেশ পাকিস্তানের বানিজ্য শুরু।। শীঘ্রই পৌছবে ২৫ হাজার টন চাল

Update Time : ০২:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫