Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আমাকে দেখে কি মনে হয়, আমি ভোটে দাঁড়ানোর লোক: ড. ইউনূস

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর দেশের দায়িত্বভার গ্রহণ করে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। তবে কবে নাগাদ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ড. ইউনূস প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সে বিষয়ে জনসাধারণের কৌতূহল আছে।

সম্প্রতি সেই বিষয়টি খোলাসা করেছেন ড. মুহাম্মদ ইউনূস নিজেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরোয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচনে অংশ গ্রহণের কোনো পরিকল্পনা তাঁর নেই।

নিউইয়র্কে অনুষ্ঠিত এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত সামিটে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি আগামী দিনে নির্বাচনে লড়বেন কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, তাঁর নির্বাচনে লড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি ভোটে দাঁড়ানোর লোক?’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকেই বাংলাদেশ বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো সময়সীমা নেই। তবে যে কয়টা কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

অপরদিকে, ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন তাঁকে প্রত্যর্পণ করা হবেন না? যদি তিনি অপরাধ করে থাকেন, তবে অবশ্যই তাঁকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

আমাকে দেখে কি মনে হয়, আমি ভোটে দাঁড়ানোর লোক: ড. ইউনূস

Update Time : ০২:৩৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪