Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বৈঠকে অংশ নিয়েছেন আসিফ নজরুলও

  • Reporter Name
  • Update Time : ০৯:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ৩৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক চলছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এ বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও ডাক পেয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।এ বৈঠকের পর দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিকেল ৩টায় বক্তব্য দেবেন তিনি।

সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয় আইএসপিআর থেকে।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়।

এরপর গত রোববার (৪ আগস্ট) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে। এই কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

বৈঠকে অংশ নিয়েছেন আসিফ নজরুলও

Update Time : ০৯:১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪