Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল রায়গঞ্জে ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ উপলক্ষে স্থান পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভা তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির রাস্তার কাজ বন্ধ, ভোগান্তিতে ২৫ পরিবারের বাসিন্দা প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিও নিয়ে তুমুল আলোচনা, এআই দাবি ও পাল্টা অনুসন্ধানে নতুন বিতর্ক বেলকুচিকে মডেল পৌরসভা গড়ার প্রত্যয় হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল চলাচলের পথে ঈদগাহ মাঠের প্রাচীর, তাড়াশে দুর্ভোগে ৪০ পরিবার বেড়ায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সাড়ে ৫ কোটি টাকার ক্ষতি, ১৪ মামলায় আসামি সাড়ে তিন হাজার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • ৩৯৭ Time View

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, নাশকতা এবং সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় ময়মনসিংহে ১৪ মামলায় সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ১২২ জন। এছাড়া আন্দোলনকারীদের তাণ্ডবে জেলাজুড়ে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী  বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় ময়মনসিংহ সদর, গৌরীপুর এবং ফুলপুরসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা করা হয়েছে। ১৮-২৩ জুলাই পর্যন্ত এসব মামলা করা হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ বলেন, নাশকতার অভিযোগে এ পর্যন্ত জেলায় ১৪টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার জনকে। তবে বেশিরভাগ আসামিই অজ্ঞাতপরিচয়। এসব মামলায় এখন পর্যন্ত ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশেরও সমর্থন ছিল। কারণ এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। তবে আন্দোলনে নাশকতাকারীরা প্রবেশ করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে।

জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী  বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, নাশকতা এবং সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যেকটি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রায়গঞ্জে জামায়াতের গণমিছিল

সাড়ে ৫ কোটি টাকার ক্ষতি, ১৪ মামলায় আসামি সাড়ে তিন হাজার

Update Time : ০৪:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪