Dhaka ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

গুলিতে জম্মু-কাশ্মীরে ভারতীয় মেজরসহ ৪ সেনা নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৪২১ Time View

বার্তা ডেস্ক:
ম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হামলা-পাল্টা হামালার ঘটনা বেড়েছে। এসব হামলায় ভারতীয় সেনা সদস্য হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে।এদিকে ভারতের জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মেজরও আছেন। সোমবার এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দোদা জেলার দেসায় গতকাল যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত নয়টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে এক মেজরসহ চার ভারতীয় সেনা নিহত হয়।

গত সপ্তাহে জম্মু অঞ্চলের কাঠুয়ায় গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেদিন কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে দেওয়ার সময় সন্ত্রাসী হামলা করলে পাঁচ সেনা নিহত ও ছয়জন আহত হয়।এর কয়েকদিন আগে রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। তাতে এক সেনা সদস্য আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

গুলিতে জম্মু-কাশ্মীরে ভারতীয় মেজরসহ ৪ সেনা নিহত

Update Time : ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪