Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সাহেদ আলী আর নেই রায়গঞ্জের বারইভাগে শহীদ নজরুল ইসলাম সড়কের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন পাবনার হাটে পাটের দাম ধস, লোকসানের শঙ্কায় প্রান্তিক কৃষক কাজীপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে পৃথক ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে: রাজশাহীতে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ৫৩৫ Time View

পাভেল ইসলাম মিমুল:

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যদি ১০ দিন তরমুজ না খাই তাহলে সব তো পচে যাবে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন,আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে।

মন্ত্রী বলেন,ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন। রমজান মাস সিয়াম সাধনার মাস,সংযমের মাস। ব্যবসায়ীদেরও সংযমটা দেখাতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভিন আক্তারের সঞ্চালনায় সভায় বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ,তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু,জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভিন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম জিয়া উদ্দীন টিপু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে: রাজশাহীতে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি

Update Time : ০২:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪