Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

ঘরে বসে ভোট দিলেন পুতিন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৫৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:

অনলাইনে ঘরে বসেই নিজের ভোট দিয়েছেন রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৬ মার্চ) ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে কম্পিউটারে ভোট দিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা গেছে। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের ভোট দেওয়া সংক্রান্ত ছবি প্রচার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ সময়ের রাশিয়ান নেতা তার অফিসের একটি কম্পিউটারে ভোট দিচ্ছেন এবং ক্যামেরার দিকে হাত নাড়ছেন। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৭১ বছর বয়সী পুতিন বলেন, ‘আমাদের এখন ঐক্য ও সঙ্ঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যাবশ্যক। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’

পুতিন আরও বলেন, ‘জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সব ভোটার একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বাধীন রাশিয়াকে দেখতে চায়। আর তা ভোট প্রয়োগের মাধ্যমেই সম্ভব।’

নির্বাচনে তিনি ছাড়াও আরো তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে।

২৫ বছর ধরে রাশিয়ায় ক্ষমতা ধরে রেখেছেন ভ্লাদিমির পুতিন। আরও এক মেয়াদে তিনিই যে প্রেসিডেন্টের আসনে বসবেন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবু নিয়ম রক্ষার জন্য রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। অনেকেই বলছেন, এই নির্বাচন লোক দেখানো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

ঘরে বসে ভোট দিলেন পুতিন

Update Time : ১২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪