
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওমর ফারুক খান জুবায়ের ইউনিয়নবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর কোরবানির আদর্শ আমাদের জীবনে আল্লাহভীতি, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার চেতনা জাগ্রত করে। ঈদের এই পবিত্র বার্তা প্রতিটি মানুষের হৃদয়ে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করুক। তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ শিক্ষা। সমাজে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওমর ফারুক খান জুবায়ের বলেন, আমি ব্রহ্মগাছা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গঠনে কাজ করতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার চলার পথের সবচেয়ে বড় প্রেরণা। তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দেশ, জাতি ও ব্রহ্মগাছাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
Reporter Name 


















