Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

৪৩ বিঘা ধান নষ্টের অভিযোগ, ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

oplus_0

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী এলাকায় অবস্থিত মেসার্স লামিয়া হাই চয়েস ব্রিক্স নামের একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষিজমির ওপর গড়ে ওঠা ওই ইটভাটার তীব্র তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকার প্রায় ৪৩ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন সবজি ক্ষেত, ফলদ ও বনজ গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৭২ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

বক্তারা আরও বলেন, ইটভাটার কারণে পরিবেশ দূষণ বাড়ছে। ভাটার আশপাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে।

মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী ভুক্তভোগীদের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধন থেকে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

খামারগাঁতী গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। কৃষকদের ফসল পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

৪৩ বিঘা ধান নষ্টের অভিযোগ, ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬