Dhaka ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম 
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষক 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেল চারটায় সোনামুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তার বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষকের নিকট থেকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে আড়াই লাখ টাকা গ্রহণের বিষয়টি সত্য নয়। এ কারণে বিষয়টি নিয়ে কেউই কোথাও কোন অভিযোগ করেননি।’

বিদ্যালয়ে কোচিং বাণিজ্যের বিষয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘বিদ্যালয়টিতে নিয়ম মেনে রেজুলেশন করে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান কার্যক্রম চলমান আছে। দাবীকৃত মাসে আড়াই লাখ টাকা কোচিং থেকে পাবার বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।’

এছাড়া বিদ্যালয়ের সাবেক এক শিক্ষিকাকে নিয়ে আপত্তিকর যে কুৎসা রটনা করা হয়েছে তারও কোন ভিত্তি নেই বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সিনিয়র সহসভাপতি ও সাবেক শিক্ষক আব্দুস ছালাম তোতা, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান লিটন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষক 

Update Time : ১২:২১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬