Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সংস্কারহীন সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল

oplus_0

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার “ভুইয়াগাঁতী- ধানগড়া” আঞ্চলিক সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ততম এই সড়ক দিয়ে উপজেলা পরিষদ, থানা ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় হাজারো মানুষকে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে কাজ স্থবির থাকায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া ফেলে কাজ অসমাপ্ত অবস্থায় রাখা হয়েছে। কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে পড়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় ইজিবাইকচালক মজিদ মিয়া বলেন, এই সড়কে চলাচলের সময় সব সময় দুর্ঘটনার শঙ্কা থাকে। সামান্য অসাবধান হলেই গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

রিকশাচালক সুজন সরকার বলেন, প্রায় প্রতিদিনই কেউ না কেউ পড়ে গিয়ে আহত হচ্ছেন। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়। তখন রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়।

তেলিজানা আলিম সিনিয়র মাদ্রাসার এক শিক্ষক বলেন, এটি এলাকার প্রধান যোগাযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে বেশি কষ্ট হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারির অভাবে সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। দ্রুত কাজ শেষ করার আশ্বাসও দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) রায়গঞ্জ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, তেলসহ বিভিন্ন উপকরণের সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে সংস্কারকাজ আবার শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার আশা করা হচ্ছে।

এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

সংস্কারহীন সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল

Update Time : ১২:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬