Dhaka ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

চিরিরবন্দরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৪৫ Time View

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চল টেকসই উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান, চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম ও সুমী আকতার, চিরিরবন্দর থানার (ওসি তদন্ত) আহসান হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান এবং উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব রায়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, সোমবার শুরু হওয়া এ মেলা আগামী বুধবার পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১০টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত ও হাইব্রিড জাতের ফসলসহ কৃষি উৎপাদনে সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

চিরিরবন্দরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

Update Time : ০২:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬