
আব্দুল আলিম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বেলকুচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ডা. আহমাদ আলী, সহসভাপতি আব্দুর রউফ কোমল, বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মো. নাজমুল হাসান, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 


















