Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৮৯ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি হাই স্কুল মাঠে মরহুম কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া প্রেমি জনতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নূরুউদ্দিন মাতুব্বর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শামসুদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. শাহআলম, ইউনুস মোল্লা, নুর আলম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান, গট্টি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বকুল মোল্লা, আনছার আলী মাতুব্বর,কালা মিয়া, মাকছুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা।

উদ্বোধনী খেলায় ফরিদপুর ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফরিদপুর একাদশ ১-০ গোলে গোপালগঞ্জ একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

উল্লেখ্য, জাতীয় নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে এবং পরবর্তী রাউন্ডগুলোতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।

এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজক ও অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

Update Time : ১২:৪৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫