
হুজায়ফা হিজল, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো তেলিজানা মিনি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। স্থানীয় ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৬টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিজানা আলিম মাদ্রাসা সাবেক শিক্ষক এসএম মমতাজ হোসেন মাস্টার, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী রায়গঞ্জ উপজেলার ধানগড়া দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী ! আরো উপস্থিত ছিলেন ,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুক্তাদির হোসেন , বিশিষ্ট সমাজসেবক হায়দার আলী, নুরুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলী, , এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। উদ্বোধন শেষে অতিথিদের উপস্থিতিতে প্রথম ম্যাচের খেলা শুরু হয়।
উদ্বোধনী খেলায় অংশ নেয় টি এস কে এফ একাদশ ও ভিক্টোরিয়া একাদশ]। খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়া একাদশ ২-১ গোলে জয়লাভ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া টুর্নামেন্ট গ্রামীণ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং মাদকসহ নানা সামাজিক অনিয়ম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।টুর্নামেন্টের উদ্বোধনী খেলাকে ঘিরে তেলিজানা মাঠে ছিল উপচে পড়া দর্শকের সমাগম। পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা এলাকাবাসীর মাঝে ক্রীড়া সংস্কৃতির প্রতি নতুন উদ্দীপনা জাগিয়েছে।
Reporter Name 
























