
সোহেল রানা:
সিরাজগঞ্জের সলঙ্গায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দাদপুর রায়ের পাড়া গ্রামের হৃদয় ভাটা মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল সভাপতিত্বে ও নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফুর, সলঙ্গা থানা যুবদলের সদস্য আবু উইসুফ, নলকা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা,নলকা ইউনিয়ন যুবদলের সদস্য নুরুল ইসলাম, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ শেখ, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, নলকা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল আহসান, সাংগঠনিক সম্পাদক এইচ এম বাকিবিল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, দাদপুর জি.আর. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিলাশ হোসেন, ফুলজোড় ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম হোসেনসহ আরও অনেকে।
ফাইনাল খেলায় অংশ নেয় দাদনপুর একাদশ বনাম ধোপাকান্দী একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ধোপাকান্দী একাদশ ১-০ গোলে দাদনপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফুটবল খেলা পরিচালনা করেন রেফারি পলাশ। ধারাভাষ্যে ছিলেন তাজ উদ্দিন আহম্মেদ। খেলা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Reporter Name 


















