Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা বুধবার রায়গঞ্জে নারী-শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বেলকুচিতে ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা, ৮ মাস পর র‌্যাবের হাতে পলাতক আসামি গ্রেফতার  রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে বেড়ায় পূবালী ব্যাংকের র‍্যালি ও সভা কাজিপুরে নিষিদ্ধ জালের দাপটে কমছে মাছ, মৎস্যসম্পদ রক্ষায় জোরালো পদক্ষেপের দাবি প্রয়াত এমপি আব্দুল মান্নান তালুকদার ছিলেন ত্যাগী ও জনমুখী রাজনীতিবিদ: মন্ত্রী ইকবাল হাসান টুকু
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে   সেলিম রেজার জুড়ি নেই 

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ২৯৭ Time View
কাজিপুর প্রতিনিধিঃ
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা মামলা মোকদ্দমা ও হামলার শিকার হওয়া, ঝিমিয়ে পড়া তৃণমূল পর্যায়ের বিএনপির নেতা কর্মীদের সংগঠিত করতে ও নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচিসহ জোরেসোরে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এর আগে তিনি দীর্ঘদিন সভাপতি হিসেবে দলের দুর্দিনে কাজ করেছেন।
দীর্ঘদিন ক্ষমতা না থাকায় নেতাকর্মীদের মাঝে ক্লান্তি ও হতাশা ভর করেছিল। এ ছাড়া নেতাকর্মীদের অনেকেই মামলায় আক্রান্ত হয়ে কারাবন্দি, নয়তো ফেরারি অবস্থায় কাটাচ্ছিলেন। এরই মধ্যে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেতাকর্মীদের সক্রিয় করতে নিয়মতান্ত্রিক কর্মসূচি আয়োজনের পাশাপাশি জেলা কমিটির বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জোরেসোরে মাঠে নেমেছেন বিএনপির এ নেতা।
মনোবল নষ্ট হওয়া নেতাকর্মীদের আবারও উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সেলিম রেজা। নেতাকর্মীদের মনোবল চাঙা করতে অনানুষ্ঠানিক- আনুষ্ঠানিক মতবিনিময়, জনসভা, পথসভা, কর্মীসভা ও উঠান বৈঠক করছেন তিনি। আওয়ামী সরকার পতন আন্দোলনে ভুক্তভোগী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে কুশল বিনিময়সহ উপজেলা বিএনপিকে জনগণের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করছেন বিএনপির এই নিবেদিত নেতা। এরই মাধ্যমে তৃণমূলের হতাশ নেতাকর্মীদের ফের চাঙা করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবে নেতাকর্মীদের তাতে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা।
তিনি বলেন, “২০২৪ সালে আমরা ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় নতুন করে বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি । আমাদের বিশ্বাস জনগণকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো। সকল হিংসা, বিদ্বেষ, জুলুম, নির্যাতন ও নিপিড়নের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে। বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসায় আজকের বিএনপি সারা বাংলাদেশে একটি জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ দল শহীদ জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের সাথে মাস্তানি করার জন্য দল সৃষ্টি করেনি। সুতরাং মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই । দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না।  তবে আমরা চাই বিগত দিনে আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি সেটা থেকে দূরে থাকবে।’
তিনি আরও বলেন, ‘কাজিপুর উপজেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। যে সকল ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি নিস্ক্রিয় হয়ে গেছে তা আবার জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা পুনর্গঠন করে সক্রিয় করা হবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে   সেলিম রেজার জুড়ি নেই 

Update Time : ০২:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫