Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি ৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রায়গঞ্জ থানা কৃষক দলের ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১২২ Time View

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার রায়গঞ্জ থানা কৃষক দলের ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং মো. আব্দুস সালাম খান (সোহেল)কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ১০ জুলাই জেলা কৃষক দলের দলীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রায়গঞ্জ কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন হোসেন, শাহাদৎ হোসেন, মো. নূরুন্নবী সেখ এবং মো. শরিফুল ইসলাম খান। সদস্য হিসেবে রয়েছেন সুজাব আলী সূর্য, নুরুল ইসলাম, মো. রুবেল চৌধুরী (প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত) এবং মো. রুবেল সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একটি সম্মেলনের আয়োজন করবে। সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ থানা কৃষক দলের কমিটি গঠন করা হবে। কৃষকদের অধিকার রক্ষা, সংগঠনকে সুসংহত করা এবং জনসম্পৃক্ত কার্যক্রম আরও বেগবান করতে ভূমিকা রাখবে। আরও বলা হয়, বর্তমান আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ পূর্ববর্তী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হতে পারবেন না। প্রেস বিজ্ঞপ্তিতে জেলা কৃষক দলের আহবায়ক হাজী মো. মতিউর রহমান,সদস্য সচিব টি. এম. শাহাদৎ হোসেন ঠান্ডু,সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন স্বাক্ষরীত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটির নেতৃত্বে রায়গঞ্জ থানা কৃষক দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং কৃষকদের অধিকার আদায়ে দলটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে একই রাতে দুই গ্রাম থেকে ৬ গরু চুরি

রায়গঞ্জ থানা কৃষক দলের ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Update Time : ০২:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬