
রাজৈর(মাদারীপুর)সংবাদদাতা:
ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরাইলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আজ শুক্রবার বাদ জুমা টেকেরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আর.টি.এইড ফাউন্ডেশন ও রাজৈর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এনামুল বাঘা , রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক ফাইজুর রহমান মামুন , টেকেরহাট শাহী মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন , মাষ্টার আরিফুজ্জামান বেগ টিপু । মানববন্ধনে শত শত লোক অংশগ্রহণ করেন । বক্তারা ফিলিস্তিনে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।
Reporter Name 




















