
মোঃ শিবলু রহমান
শাহজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।
বগুড়ার শাহজাহানপুর উপজেলাধীন আড়িয়া ইউনিয়নের তালপুকুর টেকুরগাড়ি যুব-সমাজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, সাবেক আহবায়ক শাজাহানপুর উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাজাহানপুর উপজেলা পরিষদ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আড়িয়া ইউনিয়ন জামায়াত নেতা শওকত হোসেন বেলাল ।
আরো উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক কৃষকদল শাজাহানপুর উপজেলা মোঃ মর্তুজা আলী রেজা, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহসিন আলী, বিএনপি নেতা আলহাজ্ব তমেস উদ্দিন, আড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা মোঃ মুরাদ কোরাইশী, আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন,ছাত্রদল নেতা সাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সেলিম রানা (টিপু) , আলহাজ্ব ইয়াছিন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে, সাবেক আড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাশেদ হোসেন, আব্দুল্লাহ ও ফিরোজ আহমেদ প্রমুখ।
Reporter Name 




















