Dhaka ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছে বললেন শাবনূর

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৩৩ Time View

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া জেলা রিপোর্টার :-

অভিনয়ের স্বতন্ত্র ধারা আর ফ্যাশন সচেতনতা তাকে নিয়ে যায় ভিন্ন এক উচ্চতায়। হয়ে উঠেছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। তিনি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। দেখতে দেখতে তার মৃত্যুর দুই যুগ পেরিয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) তার ২৮তম মৃত্যুবার্ষিকী। সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে প্রিয়দর্শিনী মৌসুমীর বিপরীতে সালমানের অভিষেক ঘটে রূপালী পর্দায়।

প্রথম সিনেমাতে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক ক্রেজ সৃষ্টি করেছিলেন। নায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটিকে ধরা হয় ঢালিউডের অন্যতম শ্রেষ্ঠ জুটি। দর্শকের কাছে এই জুটির চাহিদা এতোটাই বেশি ছিলো যে অল্প কয়েক বছরের ক্যারিয়ারে সালমান শাহ শাবনূরের সঙ্গে এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেন। তাদের নব্বইভাগ ছবিই সুপারহিট।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর অকালে চলে যাওয়ার দিন। তাইতো নিজের পর্দার জুটিকে স্মরণ করতে ভোলেননি শাবনূর। তিনি এখন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে একটু নতুন ছবি তুলে নায়কের একটি পুরনো ছবির সঙ্গে কোলাজ করে ফেসবুকে পোস্ট করেছেন এই নন্দিত অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আজ চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রে বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এ নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছে বললেন শাবনূর

Update Time : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪