Dhaka ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

উল্লাপাড়া মডেল থানায় পুলিশের যোগদান 

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৩৭৫ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

তিনদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আবারও স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছেন। শনিবার দুপুুরে র্যাব- ১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেনের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের কর্মস্থলে যোগাযোগ করেন। এসময় সেনাবাহিনীর সার্জেন্ট কালাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী সমাজের প্রতিনিধিরা  পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানান।  গত বুধবার (৭আগস্ট) পুলিশ সদস্যদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিলে র্যাবের সহযোগিতায় উল্লাপাড়া থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে স্থানীয় আনসার সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় থানার নিরাপত্তার দায়িত্বে থাকেন। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানার নিরাপত্তায় আনসার বাহিনীকে সহযোগিতা প্রদান করেন।  উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তাহীনতার কারণে গত ৭ আগস্ট বিকেলে তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ায় ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সকল কর্মকর্তাসহ পুলিশ সদস্যগন শনিবার থানায় ফিরে এসে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। এখন আবারো তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, র্যাব সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরতে পুর্ণসহযোগিতা দিয়েছেন। পুলিশ সদস্যরা থানায় ফেরার পর তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ও উপস্থিত সবাই পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

উল্লাপাড়া মডেল থানায় পুলিশের যোগদান 

Update Time : ০১:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪