Dhaka ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

মোংলায় র‍্যাবের হাতে যুবক আটক, অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৪০৭ Time View

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি:

আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার (২৭ জুলাই) রাতে বাগেরহাটের মোংলার দ্বিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক ওই যুবককে রাতেই মোংলা থানায় হস্তান্তর করে র‍্যাব। আটক যুবক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তাকে রবিবার (২৮ জুলাই) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম র‍্যাবের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনের বন্দর-কাটাখালী সড়ক থেকে ওই যুবককে আটক করা হয়। আটক করা যুবকের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় রাতেই র‍্যাব ৬-এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

মোংলায় র‍্যাবের হাতে যুবক আটক, অস্ত্র উদ্ধার

Update Time : ০১:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪