
বিপ্লব রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৭ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের দাড়াইল বাজারে প্রবীণ সামাজিক কেন্দ্রে এ ফ্রী চক্ষু সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গাক এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে গাক চক্ষু হাসপাতালের আউট রিচ ইনচার্জ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ। এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সহকারি মহাব্যবস্থাপক আব্দুল মতিন। অনুষ্ঠানে গাক এর সহকারী পরিচালক জিয়াউদ্দিন সরদারসহ গাক ও টিএসএস এর কর্মকর্তাবৃন্দ, গাক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আসিফ নেওয়াজ, ইউপি সদস্য শিরিন আকতার, মর্জিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য চক্ষু রোগীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















