
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী,সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাটানিশার প্রবাসী মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত রমজান মাস উপলক্ষ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৩শে মার্চ ২০২৪ ইংরেজি রোজ শনিবার বিকাল ২টা সময়ে জনাব আফতাব উদ্দিন এর সভাপতিত্বে জনাব মোঃ মুখলিসুর রহমান এর সঞ্চালনায় আইরল ইসলামিয়া মাদরাসার স্বনামধন্য নায়েবে মুহতামিম হাফেজ মাওঃ মুখতার হোসাইন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পেশ করেন- দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক ও দ্বি-ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক জনাব আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব: জনাব এমডি জালাল মিয়া। ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব ফারুক মিয়া।
শুভেচ্ছা সূলভ বক্তব্য রাখেন: জনাব কবির মিয়া সাবেক মেম্বার, জনাব মিজান মিয়া সাবেক মেম্বার, মাওঃ মোঃ দ্বীন ইসলাম আনছারী সাংবাদিক, জনাব মোঃ সাব্বির মিয়া, অত্র সংগঠনের সভাপতি মোঃ পায়েল মিয়া ও সাধারণ সম্পাদক সাদির হোসেন মৃধা।
জানাগেছে, কাটানিশার, কানিউচ্চ, আইরল, বছিউড়া, তেরকান্দা, ধল্লা ও আঁখিতারা এই ৭টি গ্রামের হতদরিদ্র ও অসহায়দের ৯০টি পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে: ২কেজি মুড়ি, ১কেজি পিঁয়াজ, ১কেজি ছোলা বুট, ১সোয়াবিন তৈল, ১কেজি ডাল ও অর্ধকেজি খেজুর।
Reporter Name 




















