Dhaka ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং রায়গঞ্জে গোয়ালঘর থেকে এক রাতে ৬ গরু চুরি তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে শোকজ

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ৫৪৬ Time View

পাভেল ইসলাম মিমুল:

শিষ্টাচারবহির্ভূত ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য প্রদানের জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে।

গত ১৯ মার্চ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দলের সভাপতির পক্ষ থেকে শোকজ নোটিশটি আবুল কালাম আজাদের কাছে পাঠান।

নোটিশটি বৃহস্পতিবার (২১ মার্চ) এমপি গ্রহণ করেছেন। নোটিশ গ্রহণ পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভানেত্রীর কার্যালয় ধানমন্ডিতে যথাযথ নিয়ম মেনে জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

দলের শোকজ নোটিশে বলা হয়েছে,সাম্প্রতিক সময়ে আপনার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। শিষ্টাচারবহির্ভূত আপনার প্রদত্ত এসব বক্তব্য কার্যত সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও বলা হয়,আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তার ব্যাখ্যাসহ লিখিত জবাব নোটিশ প্রাপ্তির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছাতে হবে।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ থাকায় তার মতামত পাওয়া সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৮ দফা বাস্তবায়নে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে শোকজ

Update Time : ১০:৩১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪