Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হুতি

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৫৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ। এর আগে, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। তবে ওই উৎক্ষেপণের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে, গত মঙ্গলবার মার্কিন যুদ্ধজাহাজে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সিএনএনের খবর অনুসারে, সেদিন হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে ইউএসএস ল্যাবুন লক্ষ্য করে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

শব্দের চেয়ে ৮ গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হুতি

Update Time : ০৫:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪