Dhaka ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ছাড়া হলো ২৮৫ কেজি পোনামাছ সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

শ্রীলংকানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৫৫৬ Time View

খেলা ডেস্ক:

লংকানদের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ। বন্দরনগরী জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচটি শুক্রবার (১৫ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে। জিতলেই ওয়ানডে সিরিজ নাজমুল হোসেন শান্তদের। সিরিজ নিশ্চিত করার ব্রত নিয়েই আজ লংকানদের মুখোমুখি হবেন স্বাগতিকরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই শ্রীলংকার।

প্রথম ম্যাচে তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনোরকমে আড়াইশ স্পর্শ করে লংকানরা। সেই ম্যাচে তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছিলেন। পাশাপাশি মেহেদি হাসান মিরাজও মিতব্যায়ী বোলিং করেছেন।

যদিও ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার দু’হাতে রান খরচা করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে।

টাইগারদের একাদশে এছাড়া খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাটিংয়ে টপ অর্ডার গত ম্যাচে ব্যর্থ হলেও লিটন দাস-সৌম্য সরকারদের আরও সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাওহীদ হৃদয়কে নিয়েও লম্বা পরিকল্পনা দলের। তাই এই তিনজনের সাম্প্রতিক ফর্ম পক্ষে না থাকলেও টিম ম্যানেজমেন্ট তাদের পাশে থাকছে।

স্বাগতিক বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ

শ্রীলংকানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

Update Time : ০৫:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪