Dhaka ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি রায়গঞ্জে সিএনজি রাখার নামে ১০ টাকা চাঁদা, গ্রেপ্তার ১ ত্যাগীদের মূল্যায়নে সলঙ্গার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দল গড়ছেন সভাপতি আবু সাইদ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ ডেঙ্গু আক্রান্ত,সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম  সিরাজগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুন রায়গঞ্জে স্বামীর মুক্তির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন সলঙ্গার গাড়াদহ নদীতে প্রথমবার সরকারি উদ্যোগে পোনামাছ অবমুক্ত
বিজ্ঞপ্তি:
সারাদেশে সকল জেলা ও উপজেলায় সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন ই মেইল: pddinkal@gmail.com

আমেরিকার রপ্তানি করা চালে মিলল ক্যানসারের উপাদান!

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে চাল রপ্তানি করে আমেরিকা। এর মধ্যে রয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি। দেশটির আমদানিকৃত চালের বেশির ভাগই আসে আমেরিকা থেকে। এবার সেই চালে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক ও ক্যাডমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু পাওয়া গেছে। এসব উপাদান ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এসব চাল পরীক্ষা করে এই তথ্য জানান। গবেষণা থেকে তাঁরা জানতে পারেন, হাইতির মাটিতে উৎপাদিত চালের তুলনায় আমেরিকা থেকে আমদানি করা চালে আর্সেনিক ও ক্যাডমিয়ামের ঘনত্ব গড়ে প্রায় দ্বিগুণ। কিছু আমদানি করা চালে এসব উপাদানের উপস্থিতি আন্তর্জাতিক মাত্রাও অতিক্রম করেছে।

গবেষণার বরাতে রয়টার্স বলছে, আমদানি করা প্রায় সব চালেই পাওয়া এসব উপাদান শিশুদের জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সুপারিশ করা মাত্রাকেও ছাড়িয়ে গেছে। গবেষণায় অন্যান্য আমদানিকারক দেশে বিষাক্ত পদার্থের মাত্রা মূল্যায়ন করা হয়নি। এ ব্যাপারে এফডিএর কাছে জানতে চায় রয়টার্স। কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, আর্সেনিক ও ক্যাডমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু মানুষের দেহে প্রবেশ করতে পারে। এ ছাড়া এগুলো খাবার ও পানিতে মিশে যায়। এ কারণে এসব উপাদান ক্যানসার ও বিভিন্ন হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

মেক্সিকো ও জাপানের পাশাপাশি হাইতিও আমেরিকার চালের শীর্ষ ক্রেতাদের মধ্যে একটি। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র ক্যারিবীয় দেশটিতে চালের স্থানীয় দামের চেয়ে আমদানি করা চালের দাম কম। এ কারণে তারা বেশি আমদানি করে থাকে।

গবেষণায় বলা হয়, কম দামের কারণে আশির দশকে আমেরিকা থেকে চাল আমদানি শুরু করে হাইতি। দেশটি বাইরে থেকে ৯০ শতাংশ চাল আমদানি করে। এর বেশির ভাগই আসে আমেরিকা থেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এই উদ্যোগে ভর্তুকি দিয়েছিলেন। যদিও পরে তিনি বলেন, এই সিদ্ধান্ত ভুল ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

আমেরিকার রপ্তানি করা চালে মিলল ক্যানসারের উপাদান!

Update Time : ০৩:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪